28 Aug 2025
গত ২৮ আগস্ট ২০২৫ – বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আলফা নেট আয়োজিত “Generative AI Engineering Workshop & Higher Study Seminar”। শিক্ষার্থী ও শিক্ষকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এ আয়োজনে।
মূল বক্তা ইসরাফিল মাসুম (AI Engineer, USA) কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক উন্নয়ন, Research Scope এবং বিদেশে পড়াশোনার সুযোগ তুলে ধরেন। তিনি বলেন, “AI হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লবের মূল চালিকাশক্তি।”
তার বক্তব্যে Generative AI, Data Science, AI in Healthcare এবং Computer Vision নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন বিশ্বমানের গবেষণায় অংশ নিতে।
আলফা নেট এর AI Server ব্যবহার করে Natural Language Processing এর লাইভ ডেমো দেখায়। এতে শিক্ষার্থীরা বোঝেন কিভাবে AI মানুষের ভাষা বুঝে সঠিকভাবে অনুবাদ বা বিশ্লেষণ করতে পারে।
শিক্ষার্থীরা সেমিনার শেষে বলেন, তারা এখন বিদেশে পড়াশোনা ও গবেষণা নিয়ে আরও আত্মবিশ্বাসী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করেন, এই ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে সহায়তা করে না, বরং দেশের জন্য দক্ষ জনশক্তি তৈরি করে।
অনুষ্ঠানে সক্রিয়ভাবে প্রশ্নোত্তর পর্ব হয়। শিক্ষার্থীরা Scholarship Application এবং গবেষণার বিষয় বাছাই নিয়ে বিস্তারিত জানেন।
আলফা নেট জানিয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্মকে AI শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়া।
If you need any help to select the right solution for your business, please call us at 09613-250250 within 9:00AM- 9:00PM or you can start a live chat. Alpha Net's support team is available 24/7 via live chat.
Message sent successfully!