Le Méridien Dhaka-তে জমকালো আয়োজনে আলফা নেটের সিলভার জুবিলি উদযাপন

Le Méridien Dhaka-তে জমকালো আয়োজনে আলফা নেটের সিলভার জুবিলি উদযাপন

08 Aug 2026

দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম সুপরিচিত প্রতিষ্ঠান Alpha Net সফলতার ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর অভিজাত পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট Le Méridien Dhaka-তে জমকালো আয়োজনে উদযাপন করেছে Silver Jubilee প্রোগ্রাম।

শনিবার, ৮ আগস্ট, Le Méridien Dhaka-তে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ৩০০+ অতিথী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন Alpha Net-এর গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধি, সমাজসেবী, শুভানুধ্যায়ী এবং Alpha Net পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ২৫ বছরের পথচলা, উল্লেখযোগ্য অর্জন, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

silver jubilee event guest
silver jubilee event guest

বিশ্বমানের প্রযুক্তিসেবা প্রদানের লক্ষ্য নিয়ে ২০০১ সালে Founder & Director জনাব আবু সুফিয়ান হায়দার-এর হাত ধরে Alpha Net-এর যাত্রা শুরু হয়। দীর্ঘ ২৫ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামো খাতে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। বর্তমানে Chief Executive Officer (CEO) জনাব একরামুল হায়দার-এর নেতৃত্বে এবং Chief Technology Officer (CTO) জনাব এশাম হায়দার-এর কারিগরি দক্ষতায় Alpha Net বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে একটি সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

Founder - Abu Sufian Haider
CEO - Akramul Haider

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে Alpha Net-এর ২৫ বছরের গুরুত্বপূর্ণ অধ্যায়, উল্লেখযোগ্য অর্জন, প্রযুক্তিগত অগ্রগতি এবং দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তি পরিকল্পনা, নতুন উদ্যোগ এবং ডিজিটাল সেবার পরিধি আরও বিস্তৃত করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।

আলোচনা, বিশেষ উপস্থাপনা, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয় Alpha Net-এর রজতজয়ন্তী। ২৫ বছরের সাফল্য উদযাপনের পাশাপাশি পুরো আয়োজনজুড়ে উঠে আসে ভবিষ্যতের নতুন সম্ভাবনা এবং প্রযুক্তিনির্ভর অগ্রযাত্রার প্রত্যয়।

Raffle draw prize – iPhone 17
Raffle draw prize – Meta Glasses
Raffle draw prize – Meta Glasses

Mohseen Platform-এর আনুষ্ঠানিক উদ্বোধন

সিলভার জুবিলি আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল Mohseen Platform-এর আনুষ্ঠানিক উদ্বোধন। দাতব্য সংস্থা, ফাউন্ডেশন, মসজিদ এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের জন্য তৈরি এই ডিজিটাল প্ল্যাটফর্মটি তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ এবং কার্যকর করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

উদ্বোধনী পর্বেই মানবিক সহায়তার একটি বিশেষ উদ্যোগ হিসেবে গাজায় অসহায় মানুষের জন্য একটি লাইভ ডোনেশন কানেকশন সেশন আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যক্তি এই উদ্যোগে অংশ নিয়ে অনুদান প্রদান করেন। সংগৃহীত তহবিল Nova Foundation-এর মাধ্যমে গাজায় মানবিক সহায়তায় কাজ করা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়, যা পুরো আয়োজনের মানবিক দিকটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

Abu Sufian Haider Introducing the Mohseen Platform
Handing Over the Donation to the Organization in Support of the People of Gaza

বিশেষ আয়োজন, স্মৃতিচারণ, আনন্দঘন মুহূর্ত এবং মানবিক উদ্যোগের মধ্য দিয়ে Alpha Net Silver Jubilee হয়ে ওঠে প্রতিষ্ঠানটির ২৫ বছরের অর্জন উদযাপনের পাশাপাশি ভবিষ্যতের নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার এক স্মরণীয় অধ্যায়।

আনুষ্ঠানিকতা ও বিভিন্ন আয়োজন শেষে অতিথিদের জন্য ছিল বিশেষ ডিনারের ব্যবস্থা। আনন্দঘন পরিবেশে অতিথিরা ডিনারে অংশ নেন এবং একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের জন্য ছিল বিশেষ Gift Bag, যা ২৫ বছর পূর্তির এই স্মরণীয় আয়োজনের একটি সুন্দর স্মারক হিসেবে অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।

Guest Dinner
Gift Distribution

২৫ বছরের অভিজ্ঞতাকে শক্তি হিসেবে নিয়ে Alpha Net ভবিষ্যতেও উদ্ভাবনী প্রযুক্তি, নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো এবং মানসম্মত গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

Need Help?

If you need any help to select the right solution for your business, please call us at 09613-250250 within 9:00AM- 9:00PM or you can start a live chat. Alpha Net's support team is available 24/7 via live chat.

Start Live Chat Mail Now Call Now

[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]

Select Location

whatsapp