Alpha Net CEO Md. Akramul Haider Elected as a Director of BACCO Executive Committee (2026–2028)

Alpha Net CEO Md. Akramul Haider Elected as a Director of BACCO Executive Committee (2026–2028)

31 Oct 2026

Bangladesh Association of Contact Center and Outsourcing (BACCO)-এর ২০২৬–২০২৮ মেয়াদের Executive Committee Election-এ Director (Associate Member Category) পদে নির্বাচিত হয়েছেন Alpha Net-এর Chief Executive Officer (CEO) Md. Akramul Haider। দেশের BPO, IT ও ITES Industry-এর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠনের নেতৃত্বে তাঁর অন্তর্ভুক্তি Alpha Net-এর জন্য একটি উল্লেখযোগ্য ও গর্বের অর্জন।

গত ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, রাজধানীর শাহীনবাগে অবস্থিত হোটেল এম্পিরিয়ানে BACCO Election 2026 অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে একই দিনে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

BACCO-এর সদস্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচন সংগঠনটির আগামী দুই বছরের নেতৃত্ব নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের Business Process Outsourcing (BPO), Information Technology (IT) ও IT Enabled Services (ITES) খাতে নতুন সম্ভাবনা তৈরির প্রত্যাশা করা হচ্ছে।

BACCO Executive Committee Election 2026–2028
BACCO Executive Committee Election 2026

Alpha Net-এর জন্য গর্ব ও সম্মানের এক নতুন অর্জন

BACCO Executive Committee (2026–2028)-তে Alpha Net-এর CEO Md. Akramul Haider-এর নির্বাচিত হওয়া প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলায় একটি গুরুত্বপূর্ণ অর্জন।

দীর্ঘ ২৫ বছর ধরে Alpha Net নির্ভরযোগ্য IT Infrastructure, Digital Solutions এবং Customer Support-এর মাধ্যমে দেশের প্রযুক্তি খাতে সেবা প্রদান করে আসছে। সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তন ও গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি সেবার মান ও সক্ষমতা উন্নয়নে কাজ করছে।

এই ধারাবাহিক অগ্রযাত্রায় CEO-এর BACCO Executive Committee-তে নির্বাচিত হওয়া Alpha Net পরিবারের জন্য বিশেষ গৌরবের মুহূর্ত।

Alpha Net CEO Md. Akramul Haider Elected as BACCO Executive Committee Director 2026–2028

তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের Technology ও Outsourcing Industry-এর উন্নয়ন, সদস্য প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা এবং শিল্পসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উদ্যোগে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Need Help?

If you need any help to select the right solution for your business, please call us at 09613-250250 within 9:00 AM - 9:00 PM or you can start a live chat. Alpha Net's support team is available 24/7 via live chat.

Start Live Chat Mail Now Call Now

[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]

Select Location

whatsapp